• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

বন্ধুকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

 

গাজীপুর সিটি করপোরেশনের গাছা এলাকায় স্থানীয় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মারুফ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনা ঘটে সোমবার (৩ নভেম্বর) রাতে গাছা থানার কুনিয়া তারগাছ এলাকায়। নিহত মারুফ কুনিয়া তারগাছ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। আহত যুবকের নাম জামিল (২৪), তিনি একই এলাকার আতাউল্লাহর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামিল সিগারেট কোম্পানিতে চাকরি করেন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি কুনিয়া তারগাছ বেলাল নগর রোডে একটি দোকানে বিল আনতে যান। ওই দোকানের সামনে কয়েকজন যুবকের আড্ডা দেখতে পান। তাদের মধ্যে রবি নামে একজন চাকু নিয়ে দোকানের সামনে পায়চারী করছিলেন। এতে জামিল প্রতিবাদ করলে জামিলের ওপর চড়াও হন রবি। তাকে রক্ষায় বন্ধু মারুফ এগিয়ে গেলে সন্ত্রাসীরা মারুফের ওপরও হামলা চালায়। এ সময় জামিল আহত অবস্থায় দৌড়ে আত্মরক্ষা করতে সক্ষম হলেও মারুফ সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারুফকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত জামিল স্থানীয় বড়বাড়ি ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে গাছা থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, যুবক নিহতের ঘটনায় রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেপ্তারে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


More News Of This Category
bdit.com.bd