ফ্যাসিবাদ আওয়ামী দু শাসনের বিরুদ্ধে দীর্ঘ ১৭ টি বছর লড়াই সংগ্রাম করে রাজপথে আন্দোলন সংগ্রাম করে যে কয়জন মহীয়সী নারী তাদের জীবন বাজি রেখে তাদের তৃণমূল নেতাকর্মীদের সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছেন তাদেরকে বুকে আগলে রেখে তাদের বিপদে আপদে পাশে থেকেছেন তাদের মধ্যে অন্যতম হলো গাজীপুরের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নাসিমা আক্তার শিমু। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স করা এই ত্যাগী নেত্রী আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে গিয়ে বহু হুমকি ধমকি এমনকি নির্যাতনের শিকার হতে হয়েছে। আওয়ামী পুলিশের হামলা মামলা কে উপেক্ষা করে ভয় না পেয়ে সাধারণ নেতা কর্মীদের পাশে থেকেছেন সর্বদা। আওয়ামী দু শাসনের বিরুদ্ধে ২৪ এর গণ আন্দোলনের সময় তৃণমূল নেতাকর্মীদের সংগঠিত করে তাদের রাজনৈতিক নিরাপত্তা সাহস যুগিয়ে আন্দোলনকে সফলমন্ডিত করার জন্য নিরলস ভূমিকা রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত অবস্থায় তিনি আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে তৎকালীন ছাত্রলীগের বিরুদ্ধে ক্যাম্পাসে জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠা করার জন্য লড়াই সংগ্রাম করেছেন। ওয়ান ইলেভেন এর সময় ও তিনি বহু মামলা ও হামলার শিকার হয়েছেন। তারপরও তিনি তার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছায়া সঙ্গী হিসেবে থেকেছেন। প্রিয় নেত্রীর কারামুক্তির জন্য রাজপথে থেকেছেন। এবং তিনি অসহায় তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে তাদের আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে গেছেন সর্বদা। তার নেতৃত্বে অবহেলিত নারী সমাজকে জাগৃত করে নারীদেরকে করেছেন সমাজে আলোকিত এবং তাদের প্রতিষ্ঠিত করার জন্য সর্বদা তাদের পাশে থেকেছেন।
এদেশের মানুষ গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে দেশ পরিচালনা করার জন্য ১২ ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনেন। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য রক্তের উত্তরাধিকারী তরুণ প্রজন্মের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আজ দেশ পরিচালিত হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও তারুণ্যের বিষয়টি মাথায় রেখে এবারে সংরক্ষিত নারী আসনে ত্যাগিদের মূল্যায়ন করবেন বলে শোনা যায়। সেই হিসাবে গাজীপুরের তৃণমূল নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ এই মহিষী নারীকে গাজীপুর থেকে সংরক্ষিত আসনে এমপি মনোনীত করার জন্য বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছেন তারা মনে করছেন এই মহীয়সী নারীকে গাজীপুর থেকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে মনোনয়ন দিলে গাজীপুরের অবহেলিত নারী সমাজকে একটি আলোকিত নারীর সমাজ হিসেবে গঠন করতে সচেষ্ট হবেন তাইতো তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ নাসিমা আক্তার শিমু আপাকে গাজীপুর থেকে এমপি হিসেবে চান।