• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল দলীয় প্রভাবে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদার এরশাদের বিরুদ্ধে গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ফুলবাড়িয়ার লাল চিনির জিআই স্বীকৃতি পেতে আবেদন

Reporter Name / ৪০৩ Time View
Update : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

সাইফুল ইসলাম তরফদার(ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলবাড়িয়ার লাল চিনির সুনাম চারদিকে। আখ থেকে সরাসরি মিহি দানার চিনি এক সময় ফুলবাড়িয়া উপজেলার সর্বত্রই ছিল। কিন্তু কালের বির্বতনে নানা সংকটে এখন অনেকটাই সংকোচিত হয়ে আসছে।

তারপরও উপজেলার বেশ কয়েকটি গ্রাম জুড়েই ব্যাপক আখ চাষ হয়। এর গুণাগুণ নিয়ে বিভিন্ন প্রচার মাধ্যমে বিস্তীর্ণতায় চাহিদা বেড়ে গেছে। তাই কৃষকরা আবারও কোমর বেঁধে আখ চাষে ঝুঁকছেন। দাবী উঠে পণ্যটির জিআই স্বীকৃতির। সে অনুযায়ী উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জিআই ফরম-১ পূরণ করে।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল বলেন, একটি সুখবর হচ্ছে লাল চিনি জিআই স্বীকৃতির জন্য আজকে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হল। কৃষকদের উৎপাদিত পণ্যটি সরকারী স্বীকৃতিতে আমরা সফল হলে, এটিই হবে আমাদের আনন্দের ও গৌরবের। প্রয়োজনীয় ডকুমেন্টস সহ পাঠিয়ে দিচ্ছি। জেলা প্রশাসকের আন্তরিকতায় আমরা সফলতার দ্বারপ্রান্তে।
আবেদনে স্বাক্ষর করেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুর মোহাম্মদ। এতে স্বাক্ষী হিসাবে আছেন উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার ও কৃষি বিভাগের পক্ষে অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সুমাইয়া আহমেদ।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন বাদল, বালিয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী মিজানুর রহমান পলাশ, ই কমার্স জিআই রিসার্চের প্রধান খাতুন এ জান্নাত আশা উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd