• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

ফিফার কাছে রেফারির বিরুদ্ধে মিসরের অভিযোগ

স্পোর্টস ডেস্ক    / ৮৭ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেস্ক   

নাটকীয়ভাবে ম্যাচ হেরেছে মিসর। ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়েছে দলটি।

ম্যাচ শেষে মিসর অভিযোগ করেছে, আর্জেন্টিনার দুর্দান্ত প্রত্যাবর্তনের ম্যাচে রেফারি পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাবি, রেফারির একাধিক ভুল সিদ্ধান্তই ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ম্যাচ শেষে মিসরের প্রধান কোচ হোসেম হাসান কোনো রাখঢাক না রেখেই বলেন, আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতেই তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। অন্যদিকে দলের ফরোয়ার্ড মোস্তাফা জিকো রেফারিকে ‘জালিম’ বলে মন্তব্য করেন।

এর পর আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ফেডারেশনের যোগাযোগবিষয়ক প্রধান মোহাম্মদ মোরাদ জানান, আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারির বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার সহকারীদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোয় তাদের দায়িত্ব না দেওয়ারও অনুরোধ করেছেন তিনি।

তার দাবি, রেফারি ও তার সহকারীদের ভুল সিদ্ধান্তই ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে।

মিসরের অভিযোগ মূলত দুটি সিদ্ধান্তকে ঘিরে। প্রথমটি, ভিডিও সহকারী রেফারির সহায়তায় তাদের একটি গোল বাতিল করা। দ্বিতীয়টি, ফাউলের অভিযোগে পেনাল্টির আবেদন করা হলেও সেটি ভিডিও সহকারী রেফারির মাধ্যমে পর্যালোচনা না করা।


More News Of This Category
bdit.com.bd