• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের

প্রাক্তন ছাত্র আলহাজ্ব এম আনোয়ার হোসেন বোয়ালি নরেন্দ্র নারায়ণ হাই স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি

নিজস্ব প্রতিবেদক, কালিয়াকৈর (গাজীপুর): / ১০৬ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, কালিয়াকৈর (গাজীপুর):

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বোয়ালি নরেন্দ্র নারায়ণ হাই স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, প্রতিষ্ঠানটির প্রাক্তন মেধাবী ছাত্র এবং কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব এম আনোয়ার হোসেন-কে অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার কলেজ শাখা থেকে জারি করা সংশোধিত পত্র (স্মারক নং: কলেজ শাখা/গাজীপুর/১০৯০৮৩/২৬০০৫৪৪) অনুযায়ী, প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে ৬ মাস মেয়াদি এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কর্তৃক কমিটির অনুমোদনের তারিখ ১৪ জুলাই ২০২৬।
অনুমোদিত এডহক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব এম আনোয়ার হোসেন। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মো. শিপন আলী, অভিভাবক সদস্য হিসেবে মো. রফিকুল ইসলাম এবং পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বোয়ালি নরেন্দ্র নারায়ণ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ।
স্থানীয় শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মতে, এম আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। তাঁর নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিচালনা ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
নবনিযুক্ত সভাপতি আলহাজ্ব এম আনোয়ার হোসেন বলেন,
“বোয়ালি নরেন্দ্র নারায়ণ হাই স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতির দায়িত্ব অর্পণ করায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সকল শুভানুধ্যায়ীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই শিক্ষা প্রতিষ্ঠানটি আমাদের এলাকার গর্ব ও ঐতিহ্যের প্রতীক। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সকল অংশীজনের সহযোগিতায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা, আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব, ইনশাআল্লাহ। এ দায়িত্ব পালনে আমি সকলের দোয়া, পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করছি।”
প্রসঙ্গত, শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী এ এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে ৬ (ছয়) মাস পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার পাশাপাশি নিয়মিত গভর্নিং বডি গঠনের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে।


More News Of This Category
bdit.com.bd