• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রী ২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন কাল

ডেস্ক রিপোর্ট / ১৯ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

ডেস্ক রিপোর্ট

 

দীর্ঘ ২২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে ইলিশের শহর চাঁদপুরে এখন সাজসাজ রব। পুরো জেলাজুড়ে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ।

জানা গেছে, আগামী ১৬ মে একদিনের সফরে তিনি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং জেলা বিএনপির সাংগঠনিক সভাসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

ইতোমধ্যে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

সফর উপলক্ষে বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিশেষ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উচ্ছ্বাস। দলীয় নেতাকর্মীরা বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে টাঙিয়েছেন ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড।

জানা গেছে, শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকার ‘খোদ খাল’ এবং সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকার ‘বিশ্ব খাল’ পুনঃখননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকার বাসিন্দা মো. ফারুক বলেন, দীর্ঘদিন অবহেলিত খালগুলো পুনঃখনন করা হলে জলাবদ্ধতা নিরসন, পানি প্রবাহ স্বাভাবিক হওয়া এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।

এদিকে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিকেও সফরের বড় আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে। দেশের ২২টি জেলায় একযোগে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।


More News Of This Category
bdit.com.bd