
গাজীপুর মহানগরের পূবাইলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার ও একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হায়দারাবাদ শুকন্দিবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ওই ধারালো অস্ত্রগুলো উদ্ধার করা হয় বলে পুলিশের দাবি।
গ্রেপ্তাররা হলেন—মো. আতিকুল ইসলাম রাকিব (১৯), টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর ৪ নম্বর ব্লকের লেবু মিয়ার ছেলে; মো. শুভ রাহাত (২০), দত্তপাড়া মোল্লাবাড়ি এলাকার মৃত ফুল মিয়ার ছেলে এবং মো. ফয়সাল আহম্মেদ (১৯), এরশাদ নগর ৪ নম্বর ব্লকের আব্দুল আলেফের ছেলে।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তারদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।