• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা টঙ্গীর হাজির মাজার বস্তিতে রাজউকের বড় উচ্ছেদ অভিযান পূবাইলে ২৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার থানার ভেতরে ‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগ, আওয়ামী লীগ নেতার পাঁচ স্বজন গ্রেপ্তার বাসন থানার বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার কাশিমপুরে আসামি ধরতে গিয়ে স্বর্ণালংকার-টাকা লুটের অভিযোগ পুলিশের বিরুদ্ধে থানার কয়েক গজ দূরে পুলিশ পরিচয়ে ‘ডিউটি’, টঙ্গীতে যুবক গ্রেপ্তার ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা ধর্ষণ মামলায় এজাহারনামীয় আসামি মজিবুর কন্ট্রাক্টর গ্রেপ্তার

পাঁচ বছর পর নরেন্দ্র মোদী-শি জিনপিং বৈঠক রাশিয়ার মাটিতে

Reporter Name / ৪০৯ Time View
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাঁচ বছর পর এই প্রথম মুখোমুখি কোনও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। তাদের দুজনের মধ্যেকার এই বৈঠক আজ (বুধবার) রাশিয়ার কাজান শহরে ব্রিকস শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বা অবকাশে অনুষ্ঠিত হয়েছে।

২০২০ সালের জুনে লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর থেকেই দুই দেশের সম্পর্ক একরকম তলানিতে ঠেকেছিল। তারপর এই প্রথম ভারত ও চীনের সর্বোচ্চ নেতারা নিজেদের মধ্যে বৈঠকে বসলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, দু’দেশের সীমান্তে শান্তি ফিরিয়ে আনাটাই যে অগ্রাধিকার হওয়া উচিত – প্রধানমন্ত্রী মোদী বৈঠকে এই বিষয়টির ওপরেই সবচেয়ে বেশি জোর দিয়েছেন।

অন্য দিকে প্রেসিডেন্ট শি স্মরণ করিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক বিশ্বে চীন ও ভারত উভয়েরই কিছু ‘গুরুত্বপূর্ণ দায়িত্ব’ আছে।নরেন্দ্র মোদী ও শি জিনপিং শেষবার নিজেদের মধ্যে বৈঠকে বসেছিলেন ব্রাসিলিয়াতে, ২০১৯ সালের নভেম্বরে। সেটাও ছিল একটি ব্রিকস শীর্ষ সম্মেলন, যার আয়োজন করেছিল ব্রাজিল – এবং মোদী-শি বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল ওই সম্মেলনের অবকাশেই।

তাৎপর্যপূর্ণভাবে, ভারত ও চীনের মধ্যে কূটনৈতিক ও সামরিক পর্যায়ের আলোচনায় একটি বড় ‘অগ্রগতি’ অর্জিত হওয়ার মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই দুই নেতার মধ্যে এই বৈঠকটি সম্পন্ন হল।


More News Of This Category
bdit.com.bd