• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী প্রাক্তন ছাত্র আলহাজ্ব এম আনোয়ার হোসেন বোয়ালি নরেন্দ্র নারায়ণ হাই স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির বার্ষিক বনভোজনে প্রবাসী গোলাপগঞ্জবাসীর প্রাণবন্ত অংশগ্রহণ গাছায় ‘সবুজ বিদ্যালয়’ গড়ার উদ্যোগে বিএনপি নেতা শাহীনের বৃক্ষরোপণ কর্মসূচি ‎পশ্চিম চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হয়েছেন ইমরান হোসেন গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ ‘স্ত্রী পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না’ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন গাজীপুরের ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সক্রিয় প্রচারণায় জুলেখা আক্তার

‎পশ্চিম চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হয়েছেন ইমরান হোসেন

মোঃ ইব্রাহীম খলিল,‎গাজীপুর প্রতিনিধি: / ৬৪ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

মোঃ ইব্রাহীম খলিল,‎গাজীপুর প্রতিনিধি:

‎গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার পশ্চিম চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা ও মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. ইমরান হোসেন মন্ডল।

‎সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এবং গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

‎শুভেচ্ছা বার্তায় তারা আশা প্রকাশ করেন, ইঞ্জিনিয়ার ইমরান হোসেন মন্ডলের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মান আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া তাঁর নতুন দায়িত্ব সফল ও ফলপ্রসূ হোক—এ কামনাও জানান শুভেচ্ছা প্রদানকারীরা।


More News Of This Category
bdit.com.bd