• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

পত্নীতলা সীমান্তে ১৬ বাংলাদেশিকে পুশইন

মোকছেদুল ইসলাম স্টাফ রিপোর্টার (নওগাঁ) / ২৪৬ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

মোকছেদুল ইসলাম:স্টাফ রিপোর্টার (নওগাঁ)

পত্নীতলা ১৪ বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরবেলা পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীনস্থ পত্নীতলা উপজেলার শীতলমাঠ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৪/১-এসের কাছ দিয়ে বিএসএফ কর্তৃক ভোররাতে ভারত থেকে ১৬ জন নাগরিককে বাংলাদেশে পুশইন করে। পরে বিজিবির টহল দল এসব নাগরিককে সীমান্ত এলাকা ঘুরকী গ্রামের পাকা রাস্তা সংলগ্ন চা দোকানের পাশ থেকে আটক করে। আটককৃতরা হলেন মো. মোতালেব শেখ (৪৫), মো. শফিকুল ইসলাম (৩৫), মো. মজনু বিশ্বাস (৪৮), মো. নয়ন খাঁ (২৫), মো. মুকুল শেখ (২৫), মো. মৃদুল শেখ (২০), মো. সামির (১১), মোছা. বিনা খাতুন (২৯), মোছা. মিম (০৮), (ঞ) মোছা. মরিয়ম খাতুন (১০), মোছা. রোজিনা খাতুন (১৮), মোছা. মিরা খাতুন (৮ মাস), মোছা. এলিনা খাতুন (২৮), মোছা. জান্নাতুল সরকার (১০), মোছা. জোছনা বেগম (৫০)। এদের বাড়ি নাটোর জেলায়। মো. মিরাজ শেখের (১৮) বাড়ি পাবনায়।আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বেশ কয়েক বছর পূর্বে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল। পরে আটককৃত ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধন সনদপত্র যাচাই-বাছাই করে নাগরিকত্বের সঠিকতা নিশ্চিত পাওয়া যায়। পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইকবাল হাসান উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মোঃ এনায়েতুরর রহমান পত্নীতলা ১৪ বিজিবি কর্তৃক আটককৃত ভারত সীমান্ত থেকে পুশইন করা বাংলাদেশি ১৬ নাগরিকদের পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’


More News Of This Category
bdit.com.bd