• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের

পত্নীতলা সীমান্তে মাদকদ্রব্যসহ আটক ৩

মোকছেদুল ইসলাম স্টাফ রিপোর্টার (নওগাঁ) / ১৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ)

নওগাঁর পত্নীতলা সীমান্তে বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তাদের কাছ থেকে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন-১৪ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাধানগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আবু তাহেরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৩/২২-আর থেকে প্রায় ৫০০ গজ ভেতরে ঘোলাদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৫ গ্রাম হেরোইন, ১৩ পিস ভারতীয় ইয়াবা, ৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি ইজিবাইক ও দুটি মোবাইল ফোন উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়। আটকৃতরা হলেন— পত্নীতলার ঘোলাদিঘী গ্রামের মৃত মোয়াজ্জেম আলীর ছেলে মো. ইয়াছিন আলী (৪৬), তার ছেলে মো. শহিদ হাসান (২২) এবং চক সনাতন দিঘীপাড়া গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে মো. সৌমিক হাসান (২৮) পত্নীতলা ব্যাটালিয়ন-১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন, “নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”


More News Of This Category
bdit.com.bd