• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কোনাবাড়ীতে এক যুবক গ্রেপ্তার টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

পত্নীতলায় শত্রুতার জেরে আমগাছ কাটার অভিযোগ

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার( নওগাঁ) / ৩৫৭ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার( নওগাঁ)

 

নওগাঁর পত্নীতলার কৃষ্ণপুর ইউনিয়নের গোপিনগর গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাতের আধঁরে পৈতৃক সম্পত্তিতে রোপণ করা আম বাগানের ৪৫০ টি আমগাছ কাটার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সাইফুল ইসলাম বাদি হয়ে পত্নীতলা থানায় ৬ জন অভিযুক্ত করে লিখত অভিযোগ দায়ের করেন।অভিযোগ ও স্থানীয়সূত্রে জানা যায়, বাদি সাইফুল ইসলাম ও বিবাদীরা একই গ্রামে বসবাস করার সূত্রে তাদের মধ্যে মনমালিন্য হয় এবং পূর্ব জমির শত্রুতার জেরে শ্যামবার্টি মৌজার ১৫৯ জে এল নাম্বার আর এস খতিয়ান নাম্বার ১২০, দাগ নাম্বার ৪৫২/৪৬৩ এর ২ একর ৮১ শতাংশ জমির উভয় পক্ষের মধ্যে ঝগড়া গন্ডগোল ও মারপিটে বাদীর চাচা মারা যায়। এই বিষয়ে মামলা দায়ের করা হলে পরবর্তীতে মামলা উঠানোর জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে। মামলা না উঠানোয় প্রায় সময় ফসল নষ্ট করার হুমকি ধামকি দিতো। হঠাৎ নভেম্বরের ১৩ তারিখ রাতে ভাটাটিয়া গুন্ডা বাহিনি কে দেশিও অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রেখে প্রায় ৪৫০ টি আমগাছ কেটে ফেলে তারা। যার মূল্য ছিলো আনুমানিক ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। এ বিষয়ে পত্নীতলা থানার ওসি তদন্ত আবু তালেব বলেন, এই বিষয়ে পত্নীতলা থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

 


More News Of This Category
bdit.com.bd