• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত

পত্নীতলায় বাংলা নববর্ষ উদযাপন

মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ (নওগাঁ) / ২০৮ Time View
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ (নওগাঁ)

এসো হে বৈশাখ এসো এসো – এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় উৎসাহ উদ্দীপনায় বিভিন্ন কর্মসূচীতে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীমুজ্জামান মিলন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া ,কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, প্রণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, মৎস্য কর্মকর্তা রুজিনা, যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ। মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান,পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার, মহিলা বিষয়ক কর্কর্তা মনোরঞ্জন পাল, একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম , দি হাঙ্গার প্রজেক্ট এর এলাকা সমন্বয়কারী সহ উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীগণ, শিক্ষক -শিক্ষার্থী,বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় সহ বিভিন্ন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রমূখ। দি হাঙ্গার প্রজেক্ট এর অংশগ্রহনে লোকজ মেলায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গরুর গাড়ি, মাছ ধরা জাল, হুক্কা, মাথাল, হাতপাখা, তীর ধনুক, ঢেঁকি সহ বিভিন্ন কৃষিযন্ত্র, লোকজ শিল্প প্রদর্শনী করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নকশী কাথা সহ হস্তশিল্প শিল্পকলা একাডেমী পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বর্ষবরণ সমবেত সঙ্গীত, বাউল গান সহ বিভিন্ন গান স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন। পরে পান্তা উৎসব অনুষ্ঠিত হয়।


More News Of This Category
bdit.com.bd