• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

পত্নীতলায় জামায়াতে ইসলামী’র গণসংযোগ

মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ (নওগাঁ) / ২৭৯ Time View
Update : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ (নওগাঁ)

বাংলাদেশ জামায়াতে ইসলামী পত্নীতলা উপজেলার নজিপুর পৌর শাখার উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতী পক্ষ উপলক্ষে নজিপুর বাসস্ট্যান্ডে গণসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৪ এপ্রিল ) দিন ব্যাপি বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নজিপুর পৌর শাখার আমীর মো: মোফাচ্ছেল হক এর সভাপতিত্বে দাওয়াতী পক্ষ ও গণসংযোগে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর ও নওগাঁ-২ ( ধামইরহাট-পত্নীতলা ) নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক ।এসময় বাংলাদেশের মানুষ এখন সৎ, দক্ষ ও যোগ্য নেতার নেতৃত্বের অপেক্ষায় আছে। গণ মানুষের সেই আকাংখা পূরণের জন্য জামায়াতে ইসলামী কে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। আল্লাহ তায়ালা জামায়াতে ইসলামী কে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে আমরা শাসক না জনগণের সেবক হবো ইনশাআল্লাহ।জামায়াতে ইসলামী’র নজিপুর পৌর শাখার আমীর মো: মোফাচ্ছেল হক বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমরা গত বুধবার ২৩ এপ্রিল থেকেই নজিপুর বাসস্ট্যান্ডে সাধারণ মানুষের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে দাওয়াত পৌঁছে দিচ্ছি। আমরা অত্যন্ত খুশির সাথে জানাচ্ছি সাধারণ মানুষ আমাদের দাওয়াতে ব্যাপক সাড়া দিচ্ছে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও সাবেক পত্নীতলা উপজেলা ভাইস চেয়ারম্যান মাও হাবিবুর রহমানসহ স্থানীয় জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


More News Of This Category
bdit.com.bd