• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কোনাবাড়ীতে এক যুবক গ্রেপ্তার টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু পিচ্চি রাজা পলায়ন: পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

ডেক্স রিপোর্ট / ২২১ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ডেক্স রিপোর্ট :

 

ঢাকা কলেজের ভূমিকম্প-ঝুঁকিপ্রবণ হল সংস্কারের দাবিতে নিউমার্কেট এলাকায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে কয়েকশ শিক্ষার্থী ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে গিয়ে কলেজের সামনে মিরপুর সড়ক অবরোধ করেন। এ সময় কর্তৃপক্ষের অবহেলা, দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের স্লোগান দিতে শোনা যায়। দুপাশের সড়ক অবরোধে তৈরি হয় তীব্র যানজট। অবরোধের বিষয়ে এক শিক্ষার্থী বলেন, ঢাকা কলেজের আখতারুজ্জামান ইলিয়াস হল পরিত্যক্ত ঘোষণার পরেও চলতি বছর সেখানে শিক্ষার্থী তোলা হয়। আজকের ভূমিকম্পে হলটি ভেঙে পড়ার উপক্রম হয়। ঝুঁকিপূর্ণ হলটি নতুন করে নির্মাণে আমাদের দাবি আগে থেকেই ছিল। তা মানা না হওয়ায় সরকারের দৃষ্টি আকর্ষণে এ কর্মসূচি। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, প্রতিটি হলের সংস্কার দরকার। মাঝেমধ্যে পলেস্তারা খুলে পড়ে শিক্ষার্থীরা আহত হয়। প্রশাসনের এ ব্যাপারে কোনো সদিচ্ছা নেই। আর ইলিয়াস হল নতুন করে নির্মাণ করতে হবে।


More News Of This Category
bdit.com.bd