• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের

নাশকতার পরিকল্পনার অভিযোগে গাজীপুরে যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৩৩৮ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার :

গাজীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে মো. সোহেল রানা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রথম প্রহরে টঙ্গী পশ্চিম থানার কামারপাড়া ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত সোহেল রানা পাবনা জেলার ফরিদপুর থানার রুলদহ গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে। তিনি ঢাকার তুরাগ থানার বামনারটেক নতুন রাস্তা এলাকায় ভাড়া থাকতেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, জিএমপির গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটের দিকে কামারপাড়া ব্রিজ সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালায়। এসময় সোর্সের শনাক্তমতে সোহেল রানাকে আটক করা হয়।পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা তার সহযোগীদের নিয়ে ইন্টারনেট ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কথা স্বীকার করেছেন। তিনি জননিরাপত্তা বিঘ্নিত করতে এবং জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে বিভিন্ন গ্রুপে প্রচারণা চালাচ্ছিলেন। তার কাছ থেকে জব্দ করা একটি ‘Honor-200’ মডেলের মোবাইল ফোন পর্যালোচনা করে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোহেল রানা তার মোবাইলে ‘ক্র্যাক প্লাটুন গ্রুপ-০৭’ নামে একটি মেসেঞ্জার গ্রুপ (সদস্য ১৫-২০ জন), ‘ফরিদপুর ভাঙ্গুরা চাটমোহর গ্রুপ’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ (সদস্য ৫০-১০০ জন) এবং ‘এমডি সোহেল রানা’ নামের একটি ফেসবুক আইডি (সদস্য ৩০০০) পরিচালনা করতেন। পুলিশের ভাষ্যমতে, এই গ্রুপগুলো পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তারকৃত সোহেল ও তার পলাতক সহযোগীরা “নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ” এর পক্ষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিলসহ রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত করে জননিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এ ঘটনায় পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং গ্রেপ্তারকৃত সোহেল রানার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে সোহেল রানার ব্যবহৃত মোবাইল ফোনটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd