গাজীপুর প্রতিনিধি:
নবনিযুক্ত গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কাজী সাইয়েদুল আলম বাবুলকে প্রথম কর্মদিবসে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি আলহাজ্ব তানভীর সিরাজ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রথম কর্মদিবসে চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। এ সময় তাঁরা নবনিযুক্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে গাজীপুরের পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি আলহাজ্ব তানভীর সিরাজের সঙ্গে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত চেয়ারম্যানের দায়িত্বকাল গাজীপুরের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মীরা।