• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে বি,আই,ডি,সি বাজার ব্যবসায়ী মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন ১৩,১৪ ও ১৫নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী জুলেখা আক্তার। জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি আজও মধ্যপ্রাচ্যের ৩৩টি ফ্লাইট বাতিল ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার বাংলাদেশ বিল্ডিং কন্সট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের (কেন্দ্রীয় কমিটি) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‘চলেন যুদ্ধে যাই’, বাড়ির দরজা খুলে বললেন প্রধানমন্ত্রী নারীর অংশগ্রহণ ছাড়া জাতীয় অগ্রগতি অসম্ভব: রাষ্ট্রপতি নাসীরুদ্দীনের বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলার আবেদন

নওগাঁ শাপাহার হাঁপানিয়া সীমান্ত রক্ষী বাহিনী (বিএস এফ) এর হাতে আনোয়ার হোসেনের মৃত্যু

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধি / ১৩২ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর বিরুদ্ধে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম আনোয়ার হোসেন (২৮)। পরিবারের দাবি, ভারতে অনুপ্রবেশের পর বিএসএফের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ মার্চ) গভীর রাতে হাপানিয়া দক্ষিণ বেলডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনসহ কয়েকজন গরু আনতে ভারতের দিকে গিয়েছিলেন। ভারতের হবিপুর থানার পান্নাপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও আনোয়ার ধরা পড়ে। অভিযোগ রয়েছে, বিএসএফ সদস্যরা তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।নিহতের বাবা আবুল কাশেম গত শনিবার (১৫ মার্চ) বিজিবি ক্যাম্পে লাশ ফেরতের আবেদন করেন। স্থানীয় সাংবাদিকরা রবিবার (১৬ মার্চ) নিহতের পরিবারের সাথে কথা বললে তারা কান্নাজড়িত কণ্ঠে তাদের দুঃখ প্রকাশ করেন। হাপানিয়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মজনু মিয়া বিষয়টি এড়িয়ে যান। তবে ১৬ বিজিবির এডি রবিউল ইসলাম জানান, সোমবার বিকেলে বিএসএফ-এর সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আনোয়ার মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং ভারতে অসুস্থ হয়ে পড়লে বিএসএফ তাকে হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে তার মৃত্যু হয়। তবে পরিবারের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ
১৮-৩২৫ #


More News Of This Category
bdit.com.bd