• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত

নওগাঁর ধামইরহাট শিমুলতলী এলাকায় দুর্বৃত্তের হামলায় উজ্জ্বল হোসেন নামে এক ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি নওগাঁঃ / ১৮৩ Time View
Update : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তের হামলায় উজ্জল হোসেন(৩০) নামে এক ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার আড়ানগর ইউনিয়নের শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে। উজ্জল হোসেন পত্মীতলা উপজেলার বংশিবাটি গ্রামের সাইদুর রহমানের ছেলে। এলাকা সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে উজ্জল হোসেন বড়থা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে শিমুলতলী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে জখন করে পালিয়ে যায়। পরে স্থানীয় জাহিদ হাসান নামে এক মোটরসাইকেল আরোহী তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বড়থা বাজার পরে পত্মীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পত্মীতলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো: এনায়েতুর রহমান জানান, থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, সন্দেহভাজন হিসেবে আরিফ হোসেন ও সাগর নামে দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd