• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ বাসনে গড়ে উঠেছে একাধিক চোরাই তেলের দোকান, উঠছে নানা প্রশ্ন রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কোনাবাড়ীতে এক যুবক গ্রেপ্তার টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধামইরহাট সীমান্তে ৪ চোরাকারবারীসহ ৬টি মহিষ আটক করেছে বিজিবি

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ) / ১৬২ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ)

 

নওগাঁর ধামইরহাট সীমান্তে অভিযান চালিয়ে ৪ জন চোরাকারবারীসহ ৬টি ভারতীয় মহিষ আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার (০৪ জানুয়ারি ২০২৬) সকাল ৮টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৪-এস থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার বিহারীনগর এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় টহল দল ৫টি ভারতীয় মহিষ, একটি ইঞ্জিনচালিত ভটভটি গাড়ি ও ৪টি মোবাইল ফোনসহ ৪ জন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন— (১) মোঃ রাশেদুল ইসলাম (২৬), পিতা- মোঃ খায়রুল ইসলাম (২) মোঃ জহুরুল ইসলাম (৪০), পিতা- মোঃ মেহের আলী
(৩) মোঃ হুমায়ুন কবির (৩৮), পিতা- মৃত গিয়াস উদ্দিন (৪) মোঃ তরিকুল ইসলাম (৩৫), পিতা- মোঃ বেল্লাল হোসেন। আটককৃত সকলের বাড়ি ধামইরহাট উপজেলার বিভিন্ন গ্রামে এবং তারা সবাই নওগাঁ জেলার বাসিন্দা। বিজিবি জানায়, আটককৃত চোরাকারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং গবাদিপশুসহ আসামিদের ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২২লাখ ২৩ হাজার ৪০০ টাকা। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
বিজিবির এই সফল অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি প্রকাশ পেয়েছে।


More News Of This Category
bdit.com.bd