শনিবার (২৬ সেপ্টেম্বর) ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “দুপুর সোয়া ১২টার দিকে ধানমণ্ডি ২৭ নম্বর সড়কের মীনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।”
ওসি জানান, ঘটনাস্থলটি ধানমণ্ডি ও মোহাম্মাদপুর থানার সীমানা এলাকায় পড়েছে। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।