• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
দেশের সব বিমানবন্দরে ‘উচ্চমাত্রার সতর্কতা’ জারি গ্যাস সমস্যা সমাধানে মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী এমপির ওপর হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার আইভীকে গ্রেপ্তার না দেখাতে হাইকোর্টের নির্দেশ টঙ্গী মাজার বস্তিত এলাকা থেকে ৪৩ জন মাদকসেবী আটক শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের ৫ম বার্ষিক বনভোজন-২০২৬ অনুষ্ঠিত জরুরি সেবার যানবাহনে তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

দেশের সব বিমানবন্দরে ‘উচ্চমাত্রার সতর্কতা’ জারি

ডেস্ক রিপোর্ট / ২৩ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

ডেস্ক রিপোর্ট কয়

 

 

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধির পাশাপাশি ‘উচ্চমাত্রার সতর্কতা’ জারি করা হয়েছে।

এসব গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলা হতে পারে-এমন গোয়েন্দা সতর্কতার পর সোমবার (২৭ এপ্রিল) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ অন্য বিমানবন্দরগুলোর নিরাপত্তা বাড়ানো হলো।

বিমানবন্দর সূত্র জানায়, পোশাকধারী ও সাদা পোশাকের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। আগমন (অ্যারাইভাল) ও প্রস্থান (ডিপারচার) উভয় ক্ষেত্রেই যাত্রী ও মালামালের তল্লাশি বাড়ানো হয়েছে।

কর্মকর্তারা জানান, বিমানবন্দরগুলোর অভ্যন্তরে ও বাইরে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

পুলিশ সদর দপ্তর থেকে জারি করা সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) উচ্চমাত্রার সতর্কতা জারি করে। এর অংশ হিসেবে বিমানবন্দরে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বেবিচক বলছে, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি শনাক্ত না হলেও আগাম সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দরের বিভিন্ন প্রবেশ পথে তল্লাশি ব্যবস্থায় যেন কোনো ঘাটতি না থাকে, সে বিষয়েও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও রাষ্ট্রীয় স্থাপনায় সম্ভাব্য হামলার আশঙ্কায় সম্প্রতি গোয়েন্দা সতর্কতা জারি করে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) স্বাক্ষরিত একটি দাপ্তরিক চিঠির মাধ্যমে গত ২৩ এপ্রিল এ সতর্কতা জারি করা হয়।


More News Of This Category
bdit.com.bd