• বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
তিনটি বিদেশি পিস্তলসহ যুবক আটক মৌচাকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক নেতা বিল্লাল নিহত গাজীপুরে বিপুল পরিমাণ গাঁজা ও মিনি ট্রাকসহ দুই জন গ্রেপ্তার । রাস্তায় থুতু-ময়লা ফেললেই শাস্তি রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত গাজীপুরের কাশেমপুরে শ্রমিকদের বেতন পরিশোধ না করে নোটিশ টানিয়ে ফ্যাক্টরির গেটে তালা। মতিঝিলে দিনে-দুপুরে ব্যবসায়ীর ১৭ লাখ টাকা ছিনতাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল আ. লীগের অপকর্মের বৈধতাদানকারী সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: তথ্য প্রতিমন্ত্রী ধানমন্ডির জলাবদ্ধতা নিরসনে ৩৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হবে: মন্ত্রী রবিউল

তিনটি বিদেশি পিস্তলসহ যুবক আটক

ডেস্ক রিপোর্ট / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

 

নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নে পুলিশের চেকপোস্টে মো. রাহিম (২১) নামের এক যুবকের শরীরে তল্লাশি করে তিনটি বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেলে গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনে এ তল্লাশি চালায় বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

আটক রাহিম বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ভূইয়া বাড়ির জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্নস্থানে বিশেষ অভিযান ও চেক পোস্ট বসিয়ে সন্দেহভাজন লোকজন এবং যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে বিকেলে গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনে একটি চেক পোস্ট বসানো হয়। এসময় মোটরসাইকেল নিয়ে দ্রুত এক যুবক যাওয়ার সময় তার গতিরোধ করা হয়। পরে কথাবার্তা সন্দেহজনক মনে হলে তার শরীরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তার কোমরে রাখা অবস্থায় তিনটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, মোটরসাইকেল ও আরোহীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি চালিয়ে তিনটি পিস্তল পাওয়া যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


More News Of This Category
bdit.com.bd