
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মজিবুর রহমান।
সম্প্রতি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠনের অংশ হিসেবে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করা হয়।
এই দায়িত্ব পাওয়ায় গাজীপুর-১ আসনের নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে থেকে জনাব মোঃ মজিবুর রহমান তথ্য ও সম্প্রচার খাতের উন্নয়ন, গণমাধ্যমের বিকাশ এবং সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন।
গাজীপুর-১ আসনের সংসদ সদস্য হিসেবে তার ওপর অর্পিত নতুন এই দায়িত্বকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলের অনেকে।