• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের

ঢাকা-বুড়িমারী রেল চলাচল নিয়ে হাইকোর্টের রুল জারি

মুবাশ্বির ইজায মুর্শিদ, লালমনিরহাট,পাটগ্রাম: / ২৮৪ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

মুবাশ্বির ইজায মুর্শিদ, লালমনিরহাট,পাটগ্রাম:

ঢাকা টু বুড়িমারী ট্রেন চলাচলে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ এই রুল জারি করেন। আগামী তিন সপ্তাহের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে ঢাকা টু বুড়িমারী ট্রেন চলাচলে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ দিয়েছিলেন হাতীবান্ধার বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল। তাতেও কাজ না হলে রিট করেন তিনি। গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) রিটকারী আইনজীবী মাজেদুল ইসলাম পাটোয়ারী আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত ১৪ জুলাই হাইকোর্ট রুল জারি করেছেন। বৃহস্পতিবার আদেশের অনুলিপি হাতে পেয়েছি।’ ব্যারিস্টার মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল বলেন, ‘বুড়িমারী থেকে ঢাকা সরাসরি চলাচল করার জন্য ‘‘বুড়িমারী এক্সপ্রেস’’ ট্রেনটি চালু হয়। কিন্তু চালু হওয়ার এক দিন পর থেকেই সেটি লালমনিরহাট টু ঢাকা চলাচল করছে। লালমনিরহাটের প্রায় ২০ লাখ মানুষ বুড়িমারী, পাটগ্রাম,আলাউদ্দিন নগর, বাউরা, বড়খাতা, হাতীবান্ধা, ভোটমারি, কালিগঞ্জ, তুষভান্ডার ও আদিতমারীতে বসবাস করেন। তাদের সরাসরি ঢাকা যাতায়াতের জন্য ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেনটি অত্যন্ত প্রয়োজনীয়। বিষয়টি নিয়ে স্থানীয়রা নানা কর্মসূচি পালন করেছে। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে বারবার ধরনা দিয়েও কাজ হয়নি। যার কারণে জনস্বার্থে রিট করেছি। হাইকোর্ট রুল জারি করেছেন।’


More News Of This Category
bdit.com.bd