• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা বসুন্ধরায় পানির ট্যাংকে বিদ্যুৎস্পৃষ্টে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৩ শ্রমিকের মৃত্যু

মো মুবাশ্বির ইজায মুর্শিদ লালমনিরহাট পাটগ্রাম প্রতিনিধি / ১৭৮ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

মো মুবাশ্বির ইজায মুর্শিদ, লালমনিরহাট পাটগ্রাম প্রতিনিধি:

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় গুরুতর অসুস্থ অবস্থায় আরও একজন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতরা হলেন— মো. রাব্বি (১৮), মো. লিটন (৩৫) ও ফরিদুল ইসলাম (৪০)। তারা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাসিন্দা ও পেশায় নির্মাণ শ্রমিক। ঘটনাস্থলেই মারা যান তারা। আহত অবস্থায় শাহিনুর রহমান নামে অপর এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাটারা থানার ওসি রাকিবুল হাসান জানান, বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকের ১৪ নম্বর সড়কের একটি ভবনের পানির ট্যাংকের ভেতরে চার শ্রমিক কাজ করতে নামেন। তারা ছাদের নিচের কাঠ ও বাঁশের খুঁটি খোলার সময় বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে অন্য শ্রমিকরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ ও একজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— পানির ট্যাংকের ভেতরে বিদ্যুৎ সংযোগ ছিল। এতে কাজ করতে নেমেই শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হন। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


More News Of This Category
bdit.com.bd