
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও চট্টগ্রামসহ ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুর জেলায় সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত এসব জেলায় সেনা মোতায়েন কার্যকর থাকবে। সোমবার এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে।