• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যায় সাত জেলায় ৫১ জনের মৃত্যু স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার ডিবির কার্যক্রম আরও গতিশীল করতে জিএমপি কমিশনারের দিকনির্দেশনা জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের রক্ষায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচার শেষ না হতেই সাংবাদিক নেতার ওপর হামলা সরকার বন্যাদুর্গতদের পাশে আছে: ত্রাণ প্রতিমন্ত্রী বস্ত্র খাতে নগদ সহায়তা বাড়ছে ৩ গুণ স্পিকার হাফিজ উদ্দিনকে ‘বীর উত্তম’ খেতাব দেওয়ার আহ্বান অপরিকল্পিত ড্রেনেজে ডুবছে নন্দন পার্ক বিনোদন কেন্দ্র রক্ষায় মানববন্ধন

ডিবির কার্যক্রম আরও গতিশীল করতে জিএমপি কমিশনারের দিকনির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : / ৩৬ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:

গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)-এর কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে জিএমপি পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের সভাপতিত্বে এক দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই ২০২৬) দুপুর ১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় পুলিশ কমিশনার বলেন, মহানগর এলাকায় জুয়া, মাদক, সন্ত্রাস, সাইবার অপরাধ, পর্নোগ্রাফি, অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরদের অঙ্গহানী করে ভিক্ষাবৃত্তিতে জড়ানো, হানি ট্র্যাপ, ভিসাসহ বিভিন্ন ধরনের জালিয়াতি, মাদক তৈরির কারখানা এবং ভেজাল পণ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে পরিকল্পিত ও নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি সংস্কারকৃত নতুন আইন, বিশেষ করে সন্ত্রাস দমন আইন ও জুয়া আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, অপরাধ দমনে প্রয়োজনে ছদ্মবেশে গোয়েন্দা অভিযান পরিচালনা করতে হবে। দিন-রাত ২৪ ঘণ্টা গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখে বিশেষ করে রাতের বেলায় বিভিন্ন নাইট কোচের যাত্রাবিরতির স্থান, গুরুত্বপূর্ণ প্রবেশপথ এবং অপরাধপ্রবণ এলাকায় নিবিড় নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।

পুলিশ কমিশনার টঙ্গীসহ মহানগরের বিভিন্ন এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদকের বিস্তার, ভেজাল পণ্য উৎপাদন, অনলাইনভিত্তিক প্রতারণা, পর্নোগ্রাফি-সংশ্লিষ্ট অপরাধ, হানি ট্র্যাপ এবং স্ট্যাম্প ও ভিসা জালিয়াতি চক্রের বিরুদ্ধে তথ্যভিত্তিক গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd