• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে আদালত থেকে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে আসামী পলায়ন পূবাইল কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাদির হোসেন ও সম্পাদক মোসলেম উদ্দিন নির্বাচিত । বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সিএনজি চালকদের

গাজীপুর প্রতিনিধি : / ২১০ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুর সংবাদদাতা:

ট্রাফিক পুলিশের হয়রানি ও নানা দাবিদাওয়া নিয়ে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন সিএনজি অটোরিকশা চালকরা। রোববার (২৮ সেপ্টেম্বর) গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় সকাল থেকে এই অবরোধ শুরু হলে মহাসড়কের প্রায় চার কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ ও স্থানীয় শ্রমিকদল নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং চালকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধকারী চালকরা অভিযোগ করেন, ট্রাফিক পুলিশ নিয়মিতভাবে তাদের হয়রানি করে এবং ঘুষ না দিলে মামলা দিয়ে হয়রানির মাত্রা বাড়িয়ে দেয়। তারা অভিযোগ করেন, মজিবুর রহমান নামের এক ট্রাফিক সার্জেন্ট নিয়মিত চাঁদাবাজি করেন এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান চালকরা আরও বলেন, তারা বৈধ কাগজপত্রসহ সিএনজি চালালেও অহেতুক দণ্ডিত হচ্ছেন। একইসাথে, তারা মহাসড়কে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের দাবি জানান। গাজীপুরের শ্রমিকদল নেতা ফয়সাল সরকার বলেন, সিএনজি চালকরা বিভিন্ন দাবিদাওয়ার ভিত্তিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের সঙ্গে আলোচনা করে আশ্বাস দেওয়ার পর তারা অবরোধ প্রত্যাহার করে নেন।


More News Of This Category
bdit.com.bd