• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কোনাবাড়ীতে এক যুবক গ্রেপ্তার টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু পিচ্চি রাজা পলায়ন: পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি

ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে চিঠি

ডেক্স রিপোর্ট / ১৭২ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

ডেক্স রিপোর্ট :

 

মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ১৩ নভেম্বর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ নির্ধারণ ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্ট। বুধবার (১২ নভেম্বর) সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাইবুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে সেনা সদর দপ্তরে আজকে চিঠি পাঠানো হয়েছে। সিনিয়র অ্যাডভোকেট হলেন ১৯ আইনজীবী উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিষয়ে রায় ঘোষণার তারিখ নির্ধারণ হবে। এ রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। গত কয়েক দিনের অস্থিতিশীল পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

 


More News Of This Category
bdit.com.bd