• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ ‎গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ গাজীপুর গাছায় বিদেশি মদ ও ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের গোপন বৈঠক থেকে ৫ জন আটক, উদ্ধার সাড়ে ১০ লাখ টাকা গাজীপুরে হঠাৎ ২ কারখানা স্থায়ী বন্ধ: চরম অনিশ্চয়তায় ১৮০০ শ্রমিক ‎গাজীপুরে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক-১ গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা ঢাকাসহ ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত গাজীপুরে গার্মেন্টস কারখানার সামনে ককটেল বিস্ফোরণ, শ্রমিকদের মাঝে আতঙ্ক

টঙ্গীতে বাড়ি দখল করতে গিয়ে যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন রুবেল গ্রেফতার 

জোবায়ের হোসেন ইফতি, ক্রাইম রিপোর্টার : / ১৫৫ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

জোবায়ের হোসেন ইফতি, ক্রাইম রিপোর্টার :

 

গাজীপুরের টঙ্গীতে বাড়ি ও জমি দখলের চেষ্টাকালে গাজীপুর মহানগর যুবলীগের নেতা মেজবাহ উদ্দিন সরকার রুবেল (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গাজীপুর ও রাজধানী ঢাকার বিভিন্ন থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে টঙ্গীর আরিচপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আরিচপুর এলাকার গিয়াস উদ্দিন সরকার তার ভাই আমান সরকার ও জামান উদ্দিন সরকারের দখলে থাকা প্রায় দেড় বিঘা জমি ও একটি বসতবাড়ি দখলের উদ্দেশ্যে মেজবাহ উদ্দিন সরকার রুবেল তার সমর্থকদের নিয়ে সেখানে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের মধ্যে রুবেল একটি কক্ষে আটকা পড়েন এবং তার সমর্থকদের মারধর করা হচ্ছিল বলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেল ও তার সহযোগীদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত তিনজন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে যুবলীগ নেতা রুবেল জমি ও বাড়ি দখলের চেষ্টার বিষয়টি স্বীকার করেন। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন,
“গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় মেজবাহ উদ্দিন সরকার রুবেলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।” গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার অশোক কুমার পাল জানান,
“ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তারের পর বুধবার মেজবাহ উদ্দিন সরকার রুবেলকে আদালতে পাঠানো হবে।”
রুবেল গ্রেপ্তারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের অনেকেই অভিযোগ করেন, রুবেল দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়মে যুক্ত ছিলেন। তবে তার সমর্থকদের দাবি, ঘটনাটি পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর অপচেষ্টা।
রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ নতুন নয়। গাজীপুর মহানগরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও ছাত্র আন্দোলনে সহিংসতায় জড়িত থাকার মতো গুরুতর অভিযোগ সমাজে প্রশ্ন তুলছে— দলীয় পরিচয়ের বাইরে কীভাবে একজন ব্যক্তি এতটা প্রভাবশালী হতে পারেন?


More News Of This Category
bdit.com.bd