• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু পিচ্চি রাজা পলায়ন: পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গাজীপুরে আদালত থেকে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে আসামী পলায়ন পূবাইল কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাদির হোসেন ও সম্পাদক মোসলেম উদ্দিন নির্বাচিত । বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪

টঙ্গীতে ককটেল বিস্ফোরণ, ওসির দাবি ‘পটকা’

বিশেষ প্রতিনিধি / ১৪৯ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।এসময় আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে পথচারীরা। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে ঘটনাস্থলে ছুটে আসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯টার দিকে বিআরটি ফ্লাইওভারের ওপর থেকে টঙ্গী-ঘোড়াশাল সড়কের ওপর ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এসময় বিকট শব্দে বিস্ফোরণ হলে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলের পাশেই আগে থেকে চেকপোস্ট ডিউটিরত ছিল পুলিশ সদস্যরা। পরে ঘটনাস্থলে এসে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করে নিয়ে যায় পুলিশ সদস্যরা। যদিও টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান ককটেল বিস্ফোরণের ঘটনাকে পটকা বলে দাবি করেছেন। তিনি জানান, পটকা ফোটানোর ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত এবং কাউকে আটক করা সম্ভব হয়নি।


More News Of This Category
bdit.com.bd