• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

টঙ্গীতে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল এক অটোযাত্রীর

মোঃআতেফ ভূঁইয়া স্টাফ রিপোর্টার: / ১৬৪ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

মোঃআতেফ ভূঁইয়া স্টাফ রিপোর্টার:

গাজীপুরের টঙ্গীতে এনা পরিবহনের বেপরোয়া গতির বাসের ধাক্কায় নাজমুল হোসেন (২২) নামে এক অটোযাত্রী নিহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে টঙ্গীর আমতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন গাজীপুরের পূবাইল মিরেরবাজার এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে টঙ্গীগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (নং: ঢাকা মেট্রো-ব-১৪-৯০৬৩) দ্রুতগতিতে এসে একটি যাত্রীবাহী অটোকে চাপা দেয়। এতে অটোতে থাকা সাতজন যাত্রী আহত হন। গুরুতর আহত অবস্থায় অটোচালক মোশারফ হোসেন (২১) এবং নাজমুল হোসেনকে দ্রুত ঢাকা পাঠানো হয়। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল মারা যান। টঙ্গী সরকারি হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার জানান, আহত চালক মোশারফকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য পাঁচজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। আহত মনির হোসেন জানান, “আমি উত্তরার একটি রেস্টুরেন্টে কাজ করি। কাজ শেষে পূবাইল ফেরার পথে এনা পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে এসে আমাদের অটোকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা ধাওয়া করে বাসটি টঙ্গী থানার গেটসংলগ্ন এনা কাউন্টারে ধরে ফেলে।” এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাসটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে স্থানীয়দের অভিযোগ, টঙ্গী-কালীগঞ্জ সড়কে এনা পরিবহনের বাসগুলো নিয়মিত বেপরোয়া গতিতে চলাচল করে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে, কিন্তু ক্ষতিগ্রস্তরা বেশিরভাগ সময় ন্যায়বিচার পান না।


More News Of This Category
bdit.com.bd