• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত

ঝটিকা মিছিল বিরোধী অভিযান; ডিবির জালে ধরা আরো ১১ জন

ঢাকা প্রতিনিধি / ২৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

ঢাকা প্রতিনিধি :

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরো ১১ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।গ্রেফতারকৃতরা হলো- ১। বংশাল থানা ৩৩ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আসাদুল্লাহ শিপলু (৪৫) ২। ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শাকিল আহমেদ (৫৬) ৩। ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো: হাবিবুর রহমান হাবিব (৪৫) ৪। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক আসলাম চৌধুরী ইমন (২৪) ৫। যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা ও অর্থ সরবরাহকারী মোবাশ্বের রহমান (৫৫) ৬। ঝালকাঠি জেলার নলছিটি থানার কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন (৫৪) ৭। সাবেক মেয়র ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ কামাল হোসেন শেখ (৬২) ৮। উত্তরা পশ্চিম থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল (৫৫) ৯। বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক লীগের সম্পাদক ও সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার বালিজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজাদ হোসেন (৫২) ১০। শেরেবাংলা নগর থানার ৯৯ নং ওয়ার্ড যুবলীগের দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম (রানা) ও ১১। মিরপুর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল (৪৫)।ডিবি সূত্রে জানা যায়, বুধবার (২৩ এপ্রিল ২০২৫) রাত আনুমানিক ৮:৫৫ ঘটিকায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে মোবাশ্বের রহমানকে এবং ২৪ এপ্রিল ২০২৫ রাত আনুমানিক ১২:৫৫ ঘটিকায় শান্তিনগর এলাকা হতে মোঃ আজাদ হোসেন গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের পৃথক টিম। ডিবি সূত্রে আরো জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২:০৫ ঘটিকায় উত্তরা-১৪ নং সেক্টর হতে মোঃ বাবুলকে এবং রাত আনুমানিক ০২:০০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে মোঃ শাহজালালকে গ্রেফতার করে ডিবি-সাইবার ক্রাইম বিভাগের পৃথক টিম। অন্যদিকে একই দিন রাত আনুমানিক ০১:৪৫ ঘটিকায় শেওড়াপাড়া এলাকা হতে মোঃ রেজাউল করিম (রানা) কে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম। বৃহস্পতিবার রাত আনুমানিক ১২:৩৫ ঘটিকায় ভাষানটেক এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ কামাল হোসেন শেখকে গ্রেফতার করে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম। ২৪ এপ্রিল বংশাল এলাকা থেকে আসাদুল্লাহ শিপলুকে এবং মতিঝিল এলাকা থেকে শাকিল আহমেদকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের পৃথক টিম। বুধবার (২৩ এপ্রিল ২০২৫) সন্ধ্যা আনুমানিক ০৬:০০ ঘটিকায় মোঃ রুহুল আমীনকে লালবাগ এলাকা হতে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগ। অন্যদিকে বুধবার রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে মো: হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগ। একই সময় পৃথক এক অভিযানে বাড্ডা এলাকা আসলাম চৌধুরী ইমনকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


More News Of This Category
bdit.com.bd