• শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর টঙ্গী‌তে পরিত্যক্ত আ’লী‌গ অফিসে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন জুলাই হত্যাকাণ্ডের বিচার ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রাজপথের লড়াকু সৈনিক নাসিমা আক্তার শিমুকে গাজীপুর থেকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে চায় গাজীপুরবাসী মশার যন্ত্রণায় ‘অতিষ্ঠ’ গাজীপুর সিটিবাসী দেশে আবারও শক্তিশালী ভূমিকম্প নিরাপত্তা ঝুঁকিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন ত্যাগ জামিনে মুক্তি পেলেই কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের নির্দেশ ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি ও অটোগ্যাসের দাম কমল সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধর: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার গাসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ৪১টি হিসাব অবরুদ্ধ

জুলাই হত্যাকাণ্ডের বিচার ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

এম এইচ শাহীন, স্টাফ রিপোর্টার: / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

এম এইচ শাহীন, স্টাফ রিপোর্টার:

 

 

জুলাইয়ে সংঘটিত ছাত্র হত্যাকাণ্ডের বিচার ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান এবং তার ভাই কাজী মতিন জুলাইয়ে সংঘটিত ছাত্র হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। পাশাপাশি তারা বরিশালের হিজলা ও চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত বলে দাবি করেন। এসময় বক্তারা বলেন, “জুলাই ছাত্র হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নদীকেন্দ্রিক জনপদের সাধারণ মানুষ চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ডের ফলে পরিবেশ ও জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। একই সঙ্গে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে যেন আইনি সহায়তার অপব্যবহারের সুযোগ না দেওয়া হয়, সে বিষয়েও তারা জোর দাবি জানান।


More News Of This Category
bdit.com.bd