• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে দৈনিক বাংলাদেশ সমাচারের ক্রাইম রিপোর্টারের উপর সন্ত্রাসী হামলা দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী গাজীপুর কাউলতিয়া ইউনিয়ন-এ অবৈধ মাটি কাটায় ফসলি জমি ও নদী হুমকির মুখে কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপির নেতা সাইজুদ্দিন আহমেদ: নির্যাতন পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার জাহাজী শ্রমিক নেতা গোলাম কিবরিয়া মিয়াজীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংগঠনের তীব্র প্রতিবাদ ওয়ার্ড সংসদ ও চার নির্মাণের আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখছেন, আতিকুল ইসলাম দেশের মাদক নির্মূলে আইজিপি কে নির্দেশ-প্রধানমন্ত্রী। গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী গাজীপুর টঙ্গী‌তে পরিত্যক্ত আ’লী‌গ অফিসে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন জুলাই হত্যাকাণ্ডের বিচার ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

জাহাজী শ্রমিক নেতা গোলাম কিবরিয়া মিয়াজীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংগঠনের তীব্র প্রতিবাদ

এম এইচ শাহীন, স্টাফ রিপোর্টার: / ১৩১ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

এম এইচ শাহীন, স্টাফ রিপোর্টার:

 

জাহাজী শ্রমিকদের অধিকার রক্ষায় সক্রিয় সংগঠন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। সংগঠনের পক্ষ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিনের শ্রমিকবান্ধব কর্মকাণ্ড ও সাংগঠনিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে সভাপতি গোলাম কিবরিয়া মিয়াজীর বিরুদ্ধে বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য ছড়াচ্ছে। এতে তাঁর ব্যক্তিগত সম্মানহানির পাশাপাশি সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও দাবি করা হয়।বিবৃতিতে গোলাম কিবরিয়া মিয়াজী বলেন, তিনি সবসময় ন্যায়, নীতি ও আদর্শের ভিত্তিতে জাহাজী শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করে আসছেন। চাঁদপুর জেলায় কোনো বৈধ বা অবৈধ বালু মহল কিংবা অসাংবিধানিক কর্মকাণ্ডের সঙ্গে তাঁর বা সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি স্পষ্ট করেন। তিনি অভিযোগ করেন, সম্প্রতি তার ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য এবং মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় আইন- শৃঙ্খলা সভায় তাঁর বিরুদ্ধে বালু মহলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উত্থাপন করেন। এ অভিযোগকে তিনি ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর বলে দাবি করেন। সভাপতি আরও বলেন, দেশের জাহাজী শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা ও মর্যাদা রক্ষাই তাঁর একমাত্র অঙ্গীকার। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে তিনি আপসহীন এবং ভবিষ্যতেও এ অবস্থান অটুট থাকবে। অপপ্রচার ও মিথ্যাচারের মাধ্যমে শ্রমিক আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না বলেও তিনি মন্তব্য করেন। বিবৃতির শেষাংশে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, এ ধরনের মানহানিকর বক্তব্য ও অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সংগঠনের নেতারা মনে করেন, শ্রমিক আন্দোলনের অগ্রযাত্রা ব্যাহত করতেই এসব অপপ্রচার চালানো হচ্ছে; তবে ঐক্যবদ্ধভাবে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। বিবৃতিতে স্বাক্ষর করেন সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন।


More News Of This Category
bdit.com.bd