• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
‎গাজীপুরে সাংবাদিক আসাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাভারে মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ২৫ মার্চ কালরাত স্মরণে ধানমন্ডিতে প্রদীপ প্রজ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্ণাঙ্গ বিজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরান ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক জুলাই যোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী সংসদে জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ বললেন রাষ্ট্রপতি মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

ডেক্স রিপোর্ট / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

 

 

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-কে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সুপ্রিম কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু-কে আদালত জামিন দিয়েছে।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত শুনানি শেষে এই আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামি ইনুকে গ্রেপ্তার দেখানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে হাজির করা হয়। অপর দুই আসামি মেনন ও মানিককেও হাজির করা হয়। শুনানি শেষে তিনজনের পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন এবং আদালত তা মঞ্জুর করেন।

মামলার প্রসঙ্গে জানা গেছে, গত ২১ জানুয়ারি মেনন ও মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছিল। মামলাটি দায়ের করেন আইনজীবী জিয়াউল হক ২০২৪ সালের ২২ আগস্ট। আদালত তখন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্তের নির্দেশ দেয়।

অভিযোগে বলা হয়েছে, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী’ হিসেবে উল্লেখ করেছিলেন। এছাড়া ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি একটি সেমিনারে তিনি বলেছিলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না; তিনি মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী ছিলেন।’

তবে, ২০১৩ সালের ১৯ জুলাই ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননও জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। এছাড়া মামলায় উল্লেখ আছে, আসামিরা বিভিন্ন সময়ে জিয়া পরিবার সম্পর্কেও বিরূপ ও মানহানিকর মন্তব্য করেছেন।


More News Of This Category
bdit.com.bd