• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
জাপানকে হারিয়ে শেষ ষোলতে ব্রাজিল ‎গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস: দালালের গলায় সাংবাদিকতার কার্ড, আলোচনার ঝড় তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা

জামিনে মুক্তি পেলেই কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের নির্দেশ

ডেক্স রিপোর্ট / ১৪২ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

ডেক্স রিপোর্ট :

 

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জামিনে পেলে তাদের পুনরায় অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহানের স্বাক্ষর করা এক চিঠিতে গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রেঞ্জের অধীন আটটি জেলার পুলিশ সুপারদের (ডিএসবি) এই নির্দেশ পালনের কথা বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আদিষ্ট হয়ে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে—(১) কার্যক্রম নিষিদ্ধ/স্থগিত ফ্যাসিস্ট সংগঠন/সংগঠনসমূহের যে নেতৃবৃন্দ এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী, সংগঠিতকরণ এবং মাঠপর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে (শ্যোন অ্যারেস্ট) হবে। আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদের জামিন হলে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর প্রয়োজন আপাতত নেই। (২) প্রটোকল ও প্রটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে।’

চিঠিতে আরো বলা হয়েছে, ইতিপূর্বে এ বিষয়ে গ্রুপ মেসেজের মাধ্যমে পুলিশ সুপারদের অবহিত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুসরণীয় হিসেবে উল্লেখ করা হয়েছে চিঠিতে।


More News Of This Category
bdit.com.bd