• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

জয়পুরহাটে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ ও গণমিছিল

আহসান হাবীব আরমান, জয়পুরহাট প্রতিনিধিঃ / ১৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

আহসান হাবীব আরমান, জয়পুরহাট প্রতিনিধিঃ

 

জয়পুরহাটের কালাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নে লক্ষে লিফলেট বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৬টার দিকে কালাই বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে এসে শেষ হয়।পরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। এসময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান তালুকদার, জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ হারুন, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির প্রচার, প্রকাশনা ও গ্রন্থাকার বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন ফারুক, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আব্দুস সবুর, সাবেক সদস্য মামুনুর রশিদ সরকার, তৌফিকুল ইসলাম মাস্টার, মোজাফফর হোসেন তালুকদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এফতাদুল হক, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নুরজাহান হ্যাপি ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।


More News Of This Category
bdit.com.bd