• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের

জয়পুরহাটে বিলের ঘাট পর্যটন ঘোষনা

আহসান হাবীব আরমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ / ১৭৮ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

আহসান হাবীব আরমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

 

জয়পুরহাটে বিলের ঘাট পর্যটন ঘোষনা করেছেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী ।
জয়পুরহাট ক্ষেতলাল উপজেলায় তুলশীগঙ্গা নদীর পাড়ে বিলের ঘাট নামক স্থানে ভ্রমণ পিপাসুদের জন্য গড়ে তোলা হলো পর্যটন কেন্দ্র নিঃশব্দ। গতকাল সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে মনোমুগ্ধকর এই পর্যটন কেন্দ্রটির উদ্বোধন করা হয়েছে। ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এর সভাপতিত্বে পর্যটন কেন্দ্রের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা, ক্ষেতলাল থানার ওসি এস এম কামাল হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান রওনকুল ইসলাম চৌধুরী টিপু, প্রকল্প বাস্তবায়নকারী প্রকৌশলী সাদমান আলিফ রায়হান জয় প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, তুলশীগঙ্গা নদীর প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই এলাকাটি পর্যটনের জন্য এক সম্ভাবনাময় ক্ষেত্র। পর্যটকদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও উপযুক্ত পরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও ইউনিয়ন পরিষদসহ সাধারণ জনগণকে স্থানটি রক্ষণাবেক্ষণের আহ্বান জানানো হয়। সেইসাথে পর্যটন কেন্দ্রটির সার্বিক উন্নয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে বলে জানান তিনি। পর্যটন এলাকাটি আগামীতে আরও দৃষ্টিনন্দন করার জন্য সকল ধরনের সহযোগিতা করা হবে বলে স্থানীয় উদ্যোক্তারা জানান।


More News Of This Category
bdit.com.bd