• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
কটূক্তির জন্য আটক, সন্ত্রাসবিরোধী পুরোনো মামলায় কারাগারে চেয়ারম্যানের গাড়ি থেকে ১ কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার ৯৭ লাখ কালিয়াকৈরে ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, একযোগে ৩০ উন্নয়নমূলক কাজের উদ্বোধন বাসনে ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি রাবিয়া বেগম রাবু গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, থাকবেন প্রধানমন্ত্রী গাজীপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি (শুভ জন্মাষ্টমী) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত । গাজীপুরের ভোগরা বাইপাস সেনাবাহিনীর পরীক্ষা দিতে বেরিয়ে পুলিশের হাতে মারধরের শিকার শিক্ষার্থী ফাহিম ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় গাজীপুরে যুবক গ্রেপ্তার সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণার অভিযোগ উঠেছে ফারুকের বিরুদ্ধে

চেয়ারম্যানের গাড়ি থেকে ১ কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার ৯৭ লাখ

নিজস্ব প্রতিবেদক : / ২০ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি তৈরি পোশাক কারখানার চাইনিজ চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ি থেকে শ্রমিকদের বেতন ও কারখানার খরচের জন্য রাখা ১ কোটি টাকা চুরির ঘটনায় মূল অভিযুক্ত ব্যক্তিগত গাড়িচালকসহ তিনজনকে আটক করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুর। অভিযানের ৪৮ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া ৯৭ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম-সেবা

পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাজেন্দ্রপুরের ল্যাভেন্ডার ফ্যাশন কারখানা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাবের সামনে যাত্রাবিরতি করেন কারখানাটির চাইনিজ চেয়ারম্যান। এ সময় তার ব্যক্তিগত গাড়িচালক মো. জাহিদ হাসান (৩০) গাড়িতে থাকা শ্রমিকদের বেতন ও কারখানার অন্যান্য ব্যয়ের জন্য রাখা ১ কোটি টাকা নিয়ে পালিয়ে যান।

পরে আত্মগোপনে যাওয়ার আগে মালিককে অনুশোচনামূলক একটি খুদে বার্তা (এসএমএস) পাঠান জাহিদ।

এ ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মামলা দায়ের হলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুর ছায়া তদন্ত শুরু করে। শিল্প-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ এ ঘটনাকে গুরুত্ব দিয়ে ঢাকা, গাজীপুর ও ঝিনাইদহের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে ঝিনাইদহ সদর থেকে মূল অভিযুক্ত জাহিদ হাসানকে আটক করা হয়। তিনি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার কুলবাড়িয়া গ্রামের মো. দবির উদ্দিনের ছেলে। তার বাসা থেকে উদ্ধার করা হয় ৮৬ লাখ টাকা

এ ছাড়া তার সহযোগী ঝিনাইদহ সদর থানার কাঞ্চননগর গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে মো. আক্তারুজ্জামান (৫১)-এর কাছ থেকে ১ লাখ ৩ হাজার টাকা এবং তার স্ত্রী রংপুরের তাড়াগঞ্জ থানার পলাশবাড়ি গ্রামের মো. সামসুল হকের মেয়ে মোছা. নাসিমা আক্তার (২৪)-এর টঙ্গীর বাসা থেকে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, চুরি করা টাকা থেকে জাহিদ নতুন বাসা ভাড়া, আসবাবপত্র কেনা এবং ৩৩ হাজার টাকা দিয়ে নতুন মোবাইল ফোন কেনাসহ প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খরচ করেন। অভিযানকালে চোরাই টাকায় কেনা আসবাবপত্র ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শিল্প ও বিনিয়োগের পরিবেশ সুরক্ষিত রাখা এবং শিল্প-সংক্রান্ত অপরাধ দমনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ সর্বদা তৎপর। দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে ৪৮ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে আটক এবং চুরি যাওয়া বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে।

অভিযানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুরের পাশাপাশি ঝিনাইদহ জেলা পুলিশের ডিবি টিম সহযোগিতা করে। আটক ব্যক্তিদের উদ্ধার করা টাকা ও মালামালসহ রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd