• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
জাপানকে হারিয়ে শেষ ষোলতে ব্রাজিল ‎গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস: দালালের গলায় সাংবাদিকতার কার্ড, আলোচনার ঝড় তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা

চাকরি ফেরত পাবেন সাড়ে ৬০০ এসআই : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেক্স রিপোর্ট / ১২৫ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

ডেক্স রিপোর্ট :

 

 

দলীয় নিয়োগের অভিযোগে বাতিল হওয়া চাকরি ফেরত পাবেন পুলিশের প্রায় সাড়ে ৬০০ এসআই ও সার্জেন্ট। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়োগ বাতিল হওয়া পুলিশ কর্মকর্তাদের ফাইলটা প্রধান উপদেষ্টার দপ্তরে পেন্ডিং ছিল। শেষ পর্যন্ত অনুমোদন করেনি। তারা ন্যায়বিচার পাবেন। আদালতের রায় অনুসারেই তাদের চাকরি ফেরত পাওয়ার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার দপ্তরে জানানো হয়েছিল। কী কারণে সেটা অনুমোদন হয়নি জানি না। তবে অবশ্যই তারা ন্যায়বিচার পাবেন, নিয়োগ পাবেন। তিনি আরও বলেন, পুলিশের ২৭০১ জনের কনস্টেবল পদ খালি রয়েছে। এসব পদে জরুরিভিত্তিতে নিয়োগ দেওয়ার কথা বলে হয়েছে। পুলিশের কাজে হস্তক্ষেপ বিষয়ে সতর্ক করে সালাহউদ্দিন আহমদ বলেন, কেউ পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করতে পারবে না। যদি কেউ বাধা বা হস্তক্ষেপ করে তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category
bdit.com.bd