• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে আদালত থেকে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে আসামী পলায়ন পূবাইল কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাদির হোসেন ও সম্পাদক মোসলেম উদ্দিন নির্বাচিত । বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

চলছে বিসিবি নির্বাচন, ভোট দিয়েছেন তামিম

ডেস্ক রিপোর্ট / ৮৬ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

ডেস্ক রিপোর্ট 

 

 

মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে চলছে বোর্ড নির্বাচন। রোববার (৭ জুন) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়।

নির্বাচনে এরইমধ্যে ভোট দিয়েছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে অংশ নেওয়া তামিম বেলা ১১টা ৩৫ মিনিটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

একই সময়ে ভোট দিয়েছেন সাবেক জাতীয় দলের পেসার রুবেল হোসেনও। তিনি ক্যাটাগরি-১ এ ভোট দিয়েছেন।

এবারের বিসিবি নির্বাচনকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্লাব ক্যাটাগরির লড়াই। ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৮ পরিচালক।

তাদের মধ্যে ৭ জনই এসেছেন ক্যাটাগরি-০১ থেকে। অর্থাৎ আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিত্ব করে। আরেকজন নির্বাচিত হয়েছেন ক্যাটেগরি-৩ থেকে। যেখানে সাবেক অধিনায়ক, ক্রিকেটার, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত।

তবে ভোটের আসল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরিতে। এখানে ১২টি পরিচালক পদের জন্য লড়ছেন ১৬ জন প্রার্থী। এই ক্যাটাগরিতেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তামিম ইকবাল। তার পাশাপাশি রয়েছেন আবাহনী লিমিটেডের প্রতিনিধি ফাহিম সিনহাসহ আরও কয়েকজন আলোচিত প্রার্থী।

এদিকে ৪১ জন ভোটার ই-ভোটের জন্য ব্যালট নিয়েছেন। এর মধ্যে জেলা-বিভাগ ক্যাটাগরির তিনজন এবং ঢাকার ক্লাব ক্যাটাগরির ৩৮ জন রয়েছেন।


More News Of This Category
bdit.com.bd