• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাসনে গড়ে উঠেছে একাধিক চোরাই তেলের দোকান, উঠছে নানা প্রশ্ন রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কোনাবাড়ীতে এক যুবক গ্রেপ্তার টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে আগুন, কাজ করছে একাধিক ইউনিট

ডেস্ক রিপোর্ট / ৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

 

 

চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে নোঙর করা একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে ‘এমটি মেঘনা ট্রেডার’ নামের জাহাজটিতে আগুন লাগে।

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আগুন নিয়ন্ত্রণে অভিযান শুরু করে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক ইউনিট।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, আগুন নেভাতে কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ এবং ‘বিসিজিটি প্রমত্ত’ অংশ নেয়।

এছাড়া বিসিজি বেইস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং দুটি হাইস্পিড বোটসহ অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে কোস্ট গার্ড কর্তৃপক্ষ।


More News Of This Category
bdit.com.bd