
ঘটনাটি ঘটে রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হামকুড়া(চৌরাস্তা মোর) নামক স্থানে। খুন হওয়া আরশেদ আলী রসুলপুর হামকুড়া(চৌরাস্তা) এলাকার বাসিন্দা। তার ছেলে আসলাম মিয়া একজন মাদকসেবী । এর আগেও সে তার বাবা মাকে মারধর করতো বলে এলাকা বাসিরা জানিয়েছেন । অতিরিক্ত মাদক সেবনের ফলে আসলাম মিয়া হিতাহিত জ্ঞান শূন্যের পর্যায়ে চলে গিয়ে আজকে সকালে তার বাবার সাথে কথা কাটাকাটি হয় তারপর সে উত্তেজিত হয়ে তার বাবাকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে এবং তারপর সে পালিয়ে যায়। খুনি আসলাম মিয়া বর্তমানে পালাতক রয়েছে।এলাকা বাসি এর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। তারা আরো বলেন যে এই শাস্তি যেন একটা দৃষ্টান্ত স্থাপন করে, কেউ যেন এমন মর্মান্তিক ঘটনা ঘটাতে না পারে। স্থানীয় বাসিন্দারা আরো জানান যে এলাকায় যে যে মাদকসেবী ও মাদক ব্যবসায়ী রয়েছে তাদের কে যেন অতি তাড়াতাড়ি আইনের আওতায় আনা হয় এবং বিচার নিশ্চিত করা হয়। কেউ যেন মাদক সেবন করে কাউকে হত্যার মতো ঘটনা ঘটানো সাহস না পায়।