• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
পিচ্চি রাজার পলায়ন: নাওজোড় নয়, তাঁতীবাজার থেকে পালানোর তথ্য, গ্রেপ্তার ২ পুলিশ বাসনে মহাসড়কের পাশে চোরাই তেল কেনাবেচার অভিযোগ, মোরসালিনসহ কয়েকজনের নাম গাজীপুর চৌরাস্তা এলাকায় সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাজীপুরে হাসপাতাল থেকে চার বছরের শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, দুই ঘণ্টা পর উদ্ধার গাজীপুরে তৈরি পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট গাজীপুর বাসনে কুখ্যাত ৫ জন ছিনতাইকারী গ্রেফতার পূবাইলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার খুচরা বাজারে ২২০০-২৩০০ টাকা এলপিজি, চাপে সাধারণ ক্রেতা টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার গাজীপুরে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

গাজীপুর সিটির সাবেক কাউন্সিলর বিল্লাল মোল্লা বিমানবন্দর থেকে আটক

রাজু আহমেদ, ঢাকা প্রতিনিধি / ২৫৬ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

রাজু আহমেদ, ঢাকা প্রতিনিধি :

 

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা (৪৫) বিমানবন্দর থেকে আটক হয়েছেন। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে। আটক গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া মোল্লাবাড়ির মৃত মমিন উদ্দিন মোল্লার ছেলে। তিনি যুবলীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। পুলিশ জানায়, একাধিক মামলার আসামি বিল্লাল হোসেন মোল্লা গোপনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে যান। সেখানে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিএমপিকে খবর দেয়। অতঃপর জিএমপি পুলিশ বিমানবন্দর থেকে আসামিকে আটক করে জিএমপিতে নিয়ে যায়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি) সাহেব আলী পাঠান কালের কণ্ঠকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামি বিল্লাল হোসেন মোল্লা আমাদের হেফাজতে রয়েছেন। তার নামে একাধিক মামলা আছে। সংশ্লিষ্ট থানাগুলোকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।’


More News Of This Category
bdit.com.bd