• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মোহাম্মদপুরে আইনজীবীর বাসা থেকে ১৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ পিচ্চি রাজার পলায়ন: নাওজোড় নয়, তাঁতীবাজার থেকে পালানোর তথ্য, গ্রেপ্তার ২ পুলিশ বাসনে মহাসড়কের পাশে চোরাই তেল কেনাবেচার অভিযোগ, মোরসালিনসহ কয়েকজনের নাম গাজীপুর চৌরাস্তা এলাকায় সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাজীপুরে হাসপাতাল থেকে চার বছরের শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, দুই ঘণ্টা পর উদ্ধার গাজীপুরে তৈরি পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট গাজীপুর বাসনে কুখ্যাত ৫ জন ছিনতাইকারী গ্রেফতার পূবাইলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার খুচরা বাজারে ২২০০-২৩০০ টাকা এলপিজি, চাপে সাধারণ ক্রেতা টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার

গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন

রাব্বি হোসেন (রবিন) / ৭১৬ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

রাব্বি হোসেন (রবিন)

গাজীপুর সিটি করপোরেশনে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে গাজীপুর কর্পোরেশনের বাস্তবায়নে বাসন অঞ্চলের অর্ন্তগত ৩টি ক্যাটাগরিতে বিভিন্ন ওয়ার্ডে ৪২ কোটি টাকার এসব প্রকল্পের কাজ যৌথভাবে ফলক উন্মোচন করেন কালিয়াকৈর- ১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান ও গাজীপুর সিটির প্রশাসক শওকত হোসেন সরকার। প্রশাসক জানান, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে নগরীর উন্নয়নে যে মহাপরিকল্পনা হাতে নিয়েছেন তার অংশ হিসেবে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ  শুরু হচ্ছে। এসব কাজের মধ্যে রয়েছে আরসিসি সড়ক নির্মাণ, রাস্তা কার্পেটিংকরণ ও ড্রেন নির্মাণ করা হবে। তিনি আরও জানান, গাজীপুর হবে উন্নয়নের রোল মডেল। গাজীপুরকে নিয়ে সরকারের মহাপরিকল্পনা রয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজীপুরের যে উন্নয়ন হবে তা সারা দেশে ছড়িয়ে পড়বে।আশা করা যাচ্ছে নগরবাসীর প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করা হবে। তিনি নগরের পরিচ্ছন্নতা, মশা নিধন, অবকাঠামো উন্নয়ন ও সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান। তিনি সিটি কর্পোরেশনের চলমান বিভিন্ন রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়ন কাজ উদ্বোধন করে দ্রুত ও মানসম্মত কাজ শেষ করার নির্দেশনা দেন।সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনের রাজস্ব, সিআরডিপি, ডিপিপি’র অর্থায়নে আটটি প্রকল্পের মধ্যে বাসন জোনের বিভিন্ন ওয়ার্ডে এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪২ কোটি টাকা। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ঠিকাদাররা ইতিমধ্যে কাজ শুরু করবেন। আগামী বর্ষার আগেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, প্রত্যেকটি কাজ স্বচ্ছ ও জবাদিহিতার মধ্যে সম্পন্ন করা হবে। আশা করি ঠিকাদাররা দ্রুত ও সঠিক সময়ের মধ্যে কাজ গুলো সম্পন্ন করবেন।  এসব কোন অনিয়ম-দুর্নীতি হবে না বলে আশাব্যক্ত করা হয়। উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী কাজে গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-৬ (বাসন) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কেএম হারুনুর রশীদ, নির্বাহী প্রকৌশলী আশরাফ হোসেন, কোনাবাড়ী  থানা বিএনপির সাধারণ সম্পাদক মো: বাবুল হোসেন, বিএনপি নেতা আরিফ হাওলাদার, বাসন থানা বিএনপি নেতা তানভীর সিরাজ, সাবেক কাউন্সিলর মোসলেম উদ্দিন চৌধুরী মুসাসহ স্থানীয় বিএনপি ও এরসহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd