• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

গাজীপুর সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলায় গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: / ২০৯ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালীগঞ্জ সাংবাদিক জাকারিয়া আল মামুনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৫ (পাঁচ) আসামির ১(এক) জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি কালিগঞ্জ জামালপুর গ্রামের হারুন মিয়ার ছেলে রিয়াদ(৩৫)। সোমবার (১৫ই সেপ্টেম্বর) দিবাগত রাতে কালিগঞ্জ জামালপুর এলাকা থেকে আসামী রিয়াদ কে গ্রেফতার করে পুলিশ। কালিগঞ্জ থানার এস আই আসলাম জানান, সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক জাকারিয়া আল মামুন এর স্ত্রী শান্তা ইসলাম (২৭) সোমবার সকালে ৫ (পাঁচ) জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে আমরা গতকাল রাতে একজনকে গ্রেফতার করি।এবিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আলাউদ্দিন জানান, সাংবাদিক জাকারিয়া আল মামুনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় উনার স্ত্রী শান্তা ইসলাম গতকাল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে কালিগঞ্জ জামালপুর এলাকায় অভিযান পরিচালনা করে রিয়াদ নামের এক আসামীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আরো চার আসামী পলাতক রয়েছে, তাদের গ্রেফতারে আমাদের অভিযান চলমান আছে। গ্রেফতারকৃত আসামীকে আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। সম্প্রতি গত বৃহস্পতিবার সন্ধ্যায় কালিগঞ্জ জামালপুর এলাকায় সাংবাদিক জাকারিয়া আল মামুনের উপর মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে সাংবাদিক মামুন গুরুতরভাবে আহত হন। বর্তমানে তিনি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।


More News Of This Category
bdit.com.bd