• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের

গাজীপুর মহানগর বিএনপির চার নেতা বহিষ্কার

জোবায়ের হোসেন ইফতি, ক্রাইম রিপোর্টার : / ২৬২ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

জোবায়ের হোসেন ইফতি, ক্রাইম রিপোর্টার :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে গাজীপুর মহানগরের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদা দাবি ও দলের নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। রোববার (০৬ জুলাই) বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন) এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী। চিঠিতে উল্লেখ করা হয়, উল্লিখিত নেতারা দলীয় আদর্শ, শৃঙ্খলা ও ঐক্যের পরিপন্থী নানা কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন এবং শৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ জন্য তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির মিডিয়া উইং এর সদস্য শায়রুল কবির চিঠি দেয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এদিকে বহিষ্কারের এ খবরে গাজীপুর মহানগর বিএনপির রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলের অনেক নেতাকর্মী এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং মনে করছেন, এতে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নীতি প্রতিষ্ঠায় কেন্দ্রীয় নেতৃত্ব দৃঢ় পদক্ষেপ নিয়েছে। তবে বহিষ্কৃতদের কেউ কেউ বিষয়টিকে ‘একতরফা সিদ্ধান্ত’ বলেও অভিহিত করেছেন—যা দলের অভ্যন্তরীণ বিভাজনকে আরও উসকে দিতে পারে বলে মনে করছেন।


More News Of This Category
bdit.com.bd