• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গীতে বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজের শুভ উদ্বোধন। বাসন থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেপ্তার আজ থেকে সারা দেশে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাশিমপুর কারাগার মহিলা বন্দি পালানোর ঘটনায় ৭ কারাকর্মী বরখাস্ত গাজীপুর বাসন থানাধীন ইটাহাটাতে  কাজী মকসুদুর রহমানের উপর হামলা , থানায় লিখিত অভিযোগ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালালেন নারী বন্দি, শুরু হয়েছে ব্যাপক তল্লাশি চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ‘স্থানীয় সরকার নির্বাচনের তফসিল সেপ্টেম্বর-অক্টোবরে’

গাজীপুর বাসন থানাধীন ইটাহাটাতে  কাজী মকসুদুর রহমানের উপর হামলা , থানায় লিখিত অভিযোগ

গাজীপুর প্রতিনিধি / ৮৮ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ইটাহাটা এলাকায় এক যুবকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি এবং মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কাজী মকসুদুর রহমান (৬২) বাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, পূর্বের একটি মসজিদ-সংক্রান্ত ঘটনার জেরে অভিযুক্ত গোলাম কিবরিয়া ফরহাদ দীর্ঘদিন ধরে তাকে ও তার ছেলেদের বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছিলেন।

লিখিত অভিযোগ অনুযায়ী, গত ১৫ জুলাই ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে মাগরিবের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে ইটাহাটা বাজারের একটি দোকানের সামনে অভিযুক্ত তার ওপর লোহার রড দিয়ে হামলা চালান। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

ভুক্তভোগীর দাবি, হামলার সময় তার ব্যবহৃত একটি স্মার্টফোন এবং নগদ ১৭ হাজার টাকা নিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার মাথায় ৮টি সেলাই দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

এ বিষয়ে বাসন থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্যও জানা সম্ভব হয়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


More News Of This Category
bdit.com.bd